মূল অংশে যান
স্মার্ট হোম

বাংলাদেশের ঘরের জন্য তৈরি

ঘর হোক স্মার্ট, পানির ট্যাংক হোক নিশ্চিন্ত

ফোন থেকে লাইট-ফ্যান নিয়ন্ত্রণ, আর পানি কমলে পাম্প নিজেই চালু, ভরলে নিজেই বন্ধ। ইন্টারনেট না থাকলেও দেয়ালের সুইচ চলে, কারেন্ট গেলে সব অবস্থা মনে রাখে।

  • অফলাইনেও সুইচ চলে
  • কারেন্ট গেলে অবস্থা মনে রাখে
  • বাংলা ও ইংরেজি অ্যাপ
  • ইন্সটল ছাড়াই চলে

পণ্য

দুটি ডিভাইস, একটি অ্যাপ

দুটোই বাসার বর্তমান তার ও সুইচের সাথে বসে। কিছু ভাঙতে হয় না, কিছু বদলাতে হয় না।

স্মার্ট হোম কন্ট্রোলার

২টি লাইট ও ১টি ফ্যান, ফ্যানের স্পিডসহ। ফোন, দেয়ালের সুইচ, টাইমার কিংবা কণ্ঠ, যেভাবে খুশি।

স্মার্ট ট্যাংক কন্ট্রোলার

পানির লেভেল সেন্সর আর পাম্পের অটো নিয়ন্ত্রণ। কমলে চালু, ভরলে বন্ধ, মোটর সুরক্ষিত।

স্মার্ট হোম কন্ট্রোলার

লাইট আর ফ্যান, হাতের মুঠোয়

বিছানা থেকে উঠে সুইচ বন্ধ করার দিন শেষ। অ্যাপ আর দেয়ালের সুইচ সবসময় একসাথে চলে, কখনো উল্টো হয় না।

স্মার্ট হোম কন্ট্রোলার, ১ মিনিটে

  • ফোন থেকে চালু-বন্ধঘরে বা বাইরে, যেখান থেকেই হোক, সাথে সাথে সাড়া।
  • দেয়ালের সুইচও চলেপুরোনো সুইচ যেমন ছিল তেমনই থাকে; ইন্টারনেট না থাকলেও।
  • ফ্যানের স্পিড০ থেকে ১০০ শতাংশ, ঝাঁকুনি ছাড়া মসৃণ কন্ট্রোল।
  • টাইমার ও শিডিউলনির্দিষ্ট সময়ে নিজে থেকে চালু-বন্ধ, প্রতিদিন বা বেছে নেওয়া দিনে।
  • ভয়েস কমান্ডবাংলায় বললেই কাজ, কোনো বাড়তি ডিভাইস ছাড়া।
  • বিদ্যুৎ খরচের হিসাবকোন লাইট-ফ্যান কতক্ষণ চলল, দিনে-সপ্তাহে-মাসে তুলনাসহ।

স্মার্ট ট্যাংক কন্ট্রোলার

পানি কমলে চালু, ভরলে বন্ধ, নিজে নিজেই

ছাদে উঠে ট্যাংক দেখা, মোটর ছেড়ে ভুলে যাওয়া, পানি উপচে পড়া, এসব আর না। সব সিদ্ধান্ত বোর্ডেই হয়, নেট থাকুক বা না থাকুক।

স্মার্ট ট্যাংক কন্ট্রোলার, ২ মিনিটে

  • পানির লেভেল লাইভট্যাংকে কত পানি আছে, অ্যাপে শতাংশে, মুহূর্তে মুহূর্তে।
  • অটো পাম্পপানি কমলে নিজেই চালু, ভরলে নিজেই বন্ধ। চাইলে হাতেও চালান, ভরলে তবু নিজে থামে।
  • মোটরের সুরক্ষাপানি না উঠলে (ড্রাই রান) বা বেশিক্ষণ চললে পাম্প নিজে থেমে যায়।
  • সেন্সর নষ্ট হলেও নিরাপদসেন্সর সাড়া না দিলে পাম্প চালু হয় না; ফ্লোট সুইচ লাগালে দ্বিতীয় সুরক্ষা।
  • পানির হিসাবদিনে কত লিটার উঠল, পাম্প কতক্ষণ চলল, কত বিদ্যুৎ গেল।
  • ইন্টারনেট ছাড়াওনেট গেলে সুরক্ষা আর অটো মোড ঠিকই চলে; নেট এলে অ্যাপ নিজেই মিলিয়ে নেয়।

কীভাবে কাজ করে

তিন ধাপে স্মার্ট

  1. ১

    ডিভাইস লাগান

    সুইচবোর্ড বা ট্যাংকের পাশে বোর্ডটি বসে। আমরা লাগিয়ে দিই, কিংবা যেকোনো ইলেকট্রিশিয়ান পারেন।

  2. ২

    QR স্ক্যান করে অ্যাপে যোগ করুন

    ডিভাইসের গায়ের QR কোড স্ক্যান করলেই অ্যাপে যুক্ত। বাসার WiFi দিলেই অনলাইন।

  3. ৩

    ফোন থেকে নিয়ন্ত্রণ করুন

    যেখান থেকে খুশি চালু-বন্ধ, টাইমার, হিসাব। বাসায় যারা আছেন তারা সুইচেই চলবেন।

অ্যাপের সুবিধা

একটি অ্যাপেই সব

ইন্সটল ছাড়াইব্রাউজার থেকেই অ্যাপের মতো চলে; চাইলে অ্যান্ড্রয়েড অ্যাপও আছে।
ডার্ক মোডরাতে চোখে আরাম; ফোনের সেটিং অনুযায়ী নিজে থেকেই।
বাংলা ও ইংরেজিএক ট্যাপে ভাষা বদল, পুরো অ্যাপ জুড়ে।
লাইভ চ্যাট সাপোর্টঅ্যাপের ভেতর থেকেই প্রশ্ন করুন, উত্তর পান।
অটো আপডেটডিভাইসের নতুন ফার্মওয়্যার অ্যাপ থেকেই, তার খুলতে হয় না।
নিরাপদ সংযোগপ্রতিটি ডিভাইসের নিজস্ব কি, এনক্রিপ্টেড লাইন, শুধু আপনার অ্যাকাউন্ট থেকে নিয়ন্ত্রণ।

যোগাযোগ করুন

কিনতে বা জানতে যোগাযোগ করুন

ডিভাইস, দাম, লাগানো, যেকোনো প্রশ্নে সরাসরি কথা বলুন।

অনলাইনে অর্ডার করুন, পণ্য হাতে পেয়ে টাকা দিন।

এখনই অর্ডার করুন রেজিস্টার করুন